প্রস্তাবিত বাজেটকে বিরোধী দলগুলো ‘দিবাস্বপ্ন’ বললেও একে সম্পূর্ণ বাস্তবসম্মত এবং জনবান্ধব বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ। জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এই বাজেট কোনো দিবাস্বপ্ন নয়, বরং দেশের বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যন্ত বাস্তবমুখী।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ কোটি টাকার বাজেটকে দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা এবং পরনির্ভরশীল করার এক বিশাল উচ্চাভিলাষী মহাপ্রকল্প বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বাআগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সিগারেটের দাম ও বিদ্যমান করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে নতুন অর্থবছরে সাধারণ ভোক্তাদের জন্য সিগারেটের দামে কোনো ধরনের পরিবর্তন আসছে না।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প বা প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে মগবাজার আল ফালাহ মিলনায়তনে দলটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ‘ছায়া বাজেট প্রস্তাবনা’ উপস্থাপন করা হয়।