Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / ‘জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসা দরকার’ - Chief TV

‘জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসা দরকার’ - Chief TV

2026-08-26  ডেস্ক রিপোর্ট  41 views
‘জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসা দরকার’ - Chief TV

জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.)-এর বিরোধিতা এবং এ নিয়ে সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাইব উদ্দিন বখতিয়ার। জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসা করানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রামে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মোছাইব উদ্দিন বখতিয়ার বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর ধরায় আগমন উপলক্ষে আনন্দ মিছিল বা জশনে জুলুস উদযাপন একটি সুন্নত ও অত্যন্ত সওয়াবের কাজ। প্রতি বছর এ আয়োজনে কোটি কোটি আশেকে রাসুল ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে অংশ নেন।

তিনি অভিযোগ করেন, একশ্রেণির মানুষ অহেতুক জশনে জুলুসের বিরোধিতা করে সমাজে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। তার দাবি, প্রতিবছর জশনে জুলুসে লাখ লাখ মানুষ অংশ নেন এবং বিশ্বের বৃহত্তম এই ধর্মীয় শোভাযাত্রা বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।


Share: