Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / লুট হওয়া দুই পিস্তল উদ্ধারে সিএমপির সর্বোচ্চ পুরস্কার - Chief TV

লুট হওয়া দুই পিস্তল উদ্ধারে সিএমপির সর্বোচ্চ পুরস্কার - Chief TV

2026-08-13  মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি  40 views
লুট হওয়া দুই পিস্তল উদ্ধারে সিএমপির সর্বোচ্চ পুরস্কার - Chief TV
চট্টগ্রাম নগরীতে লুট হওয়া দুটি সরকারি পিস্তল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডিবির উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক আনচারুল করিমকে সিএমপির সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হয়েছে। একক সাফল্যের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তার হাতে এ পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি পিস্তল চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া অস্ত্র দুটি ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের ৯ এমএম পিস্তল। যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয়, এগুলো ডবলমুরিং থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র।

লুট হওয়া আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আনচারুল করিমকে একক সাফল্যের জন্য সিএমপির সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রদানকালে পুলিশ কমিশনার তার সাফল্যের প্রশংসা করেন এবং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বশীলতা ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য তাকে উৎসাহিত করেন।

সংশ্লিষ্টরা বলছেন, লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সফল অভিযান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার গুরুত্বপূর্ণ উদাহরণ। এ ধরনের কার্যক্রম নগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারে ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

Share: