Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু - Chief TV

মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু - Chief TV

2026-08-31  ডেস্ক রিপোর্ট  32 views
মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু - Chief TV

রাজধানীর কদমতলীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদরাসার ছাদ থেকে পড়ে মোহাম্মদ ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম জুরাইনের তাসফিলুল কোরআন হেফজ মাদরাসায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মাদরাসার শিক্ষকরা ইয়ামিনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদরাসার প্রিন্সিপাল ফেরদৌস আহমেদের ভাষ্য অনুযায়ী, ইয়ামিন হেফজ বিভাগের শিক্ষার্থী এবং তার বাড়ি কদমতলীর মোহাম্মদবাগ এলাকায়। কয়েকদিন আগে ছুটির পর সে বাসায় চলে গেলেও পরে আর মাদরাসায় ফিরতে চাইছিল না বলে জানান তিনি।

প্রিন্সিপাল জানান, রোববার রাতে ইয়ামিনের নানী তাকে মাদরাসায় রেখে যান। কিছুক্ষণ পর সে ছাদের গেটের চাবি নিয়ে ছাদে উঠে যায়। পরে খবর আসে, সে ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা উদ্‌ঘাটনে কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।


Share: