Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / মোবাইল 'ফেরত দেওয়ার' কথা বলে প্রবাসীর স্ত্রীকে বাড়িতে ডেকে নেন মাসুদ - Chief TV

মোবাইল 'ফেরত দেওয়ার' কথা বলে প্রবাসীর স্ত্রীকে বাড়িতে ডেকে নেন মাসুদ - Chief TV

2026-08-29  ডেস্ক রিপোর্ট  36 views
মোবাইল 'ফেরত দেওয়ার' কথা বলে প্রবাসীর স্ত্রীকে বাড়িতে ডেকে নেন মাসুদ - Chief TV

বগুড়ায় এক নারীকে ধর্ষণের পর তার আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. মাসুদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২৮ আগস্ট) আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব ও মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সূত্রে মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে মাসুদ ওই নারীর মোবাইল ফোন নিয়ে নেন এবং ফোনটি ফেরত দেওয়ার কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে নেন।

অভিযোগ রয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে মাসুদ ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় মোবাইল ফোনে তার আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে রাখেন তিনি। পরে ধারণ করা ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করা হয় এবং একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২২ আগস্ট বগুড়া সদর থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত মাসুদ পলাতক ছিলেন।

র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলাদীপুর এলাকায় মাসুদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


Share: