Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / কুষ্টিয়া / নবজাতক সন্তানকে বিক্রি করে নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার - Chief TV

নবজাতক সন্তানকে বিক্রি করে নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার - Chief TV

2026-10-19  ডেস্ক রিপোর্ট  48 views
নবজাতক সন্তানকে বিক্রি করে নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার - Chief TV

কুষ্টিয়ার মিরপুরে দুই দিন বয়সী এক নবজাতককে ৩০ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে শিশুটির বাবা মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে। পরে শিশুটিকে বেশি দামে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিখোঁজের নাটক সাজানো হয়েছিল বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রায় ছয় ঘণ্টার মধ্যে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে মিরপুর থানায় সন্তান নিখোঁজের অভিযোগ করেন আলাউদ্দিন। পরে পরিবারের সদস্যদের কথাবার্তায় অসংগতি পেয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এতে নবজাতক বিক্রির বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে পুলিশ।

পরে ওই দিন রাতে উপজেলার নওদা খাদিমপুর গ্রামের পল্লিচিকিৎসক আনিসের বাড়ি থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আলাউদ্দিন, তাঁর স্ত্রী সিমা খাতুন এবং পরিবারের কয়েকজন সদস্যের সংশ্লিষ্টতায় ৩০ হাজার টাকায় শিশুটিকে আনিসের কাছে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটির দুই ফুফু তাকে প্রায় দুই লাখ টাকায় অন্যত্র বিক্রি করা সম্ভব বলে জানান। এরপর বেশি দামে বিক্রির উদ্দেশ্যে শিশুটিকে নিখোঁজ দেখানোর পরিকল্পনা করা হয় বলে পুলিশের দাবি।

তবে পল্লিচিকিৎসক আনিসের দাবি, তিনি নিঃসন্তান হওয়ায় শিশুটিকে লালন-পালনের উদ্দেশ্যে নিজের কাছে নিয়েছিলেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উদ্ধার করা নবজাতককে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Share: