Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / টাঙ্গাইল / প্রেমিকাকে রেখে গভীর রাতে চলে গেলেন চীনা যুবক - Chief TV

প্রেমিকাকে রেখে গভীর রাতে চলে গেলেন চীনা যুবক - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  25 views
প্রেমিকাকে রেখে গভীর রাতে চলে গেলেন চীনা যুবক - Chief TV

চীন থেকে প্রেমিকা আশিতার (২৫) সঙ্গে দেখা করতে টাঙ্গাইলের সখীপুরে আসা ডং লিয়াং গভীর রাতে সখীপুর ছেড়েছেন। ভিসার মেয়াদ কম থাকায় দুই পরিবার ও আশিতার সঙ্গে আলোচনা করে ঢাকায় অবস্থিত চীন দূতাবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সখীপুর উপজেলার বাগবেড় গ্রামে আশিতার বাড়িতে যান ডং লিয়াং। সেখানে আশিতা ও তার পরিবারের সঙ্গে সময় কাটানোর পর রাত ১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঢাকায় চীন দূতাবাসে পৌঁছে দেওয়া হয়।

আশিতার প্রতিবেশী আসাদুজ্জামান জানান, ডং লিয়াংয়ের ভিসার মেয়াদ কম থাকায় দ্রুত ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি। এ বিষয়ে আশিতা ও দুই পরিবারের সঙ্গে আলোচনা করেই সখীপুর ছাড়েন ডং লিয়াং।

ডং লিয়াং জানিয়েছেন, ভিসার মেয়াদ বাড়িয়ে খুব শিগগিরই আবার বাংলাদেশে আসবেন তিনি। এরপর ধর্মীয় রীতি মেনে আশিতাকে বিয়ে করার ইচ্ছা রয়েছে তার।

জানা যায়, WorldTalks অ্যাপের মাধ্যমে সখীপুরের বাগবেড় গ্রামের আশিতার সঙ্গে ডং লিয়াংয়ের পরিচয় হয়। প্রায় তিন মাসের পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই চীন থেকে সখীপুরে ছুটে আসেন তিনি।

ডং লিয়াং ইসলাম ধর্ম গ্রহণ করে আশিতাকে বিয়ে করার ইচ্ছার কথাও জানিয়েছেন। বিয়ের পর আশিতাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

স্থানীয়রা জানান, আপাতত ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়ার জন্য ডং লিয়াং সখীপুর ছেড়ে ঢাকায় গেছেন। ভিসার মেয়াদ বাড়ানোর পর আবার বাংলাদেশে এসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে তার।


Share: