Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত ছাত্রদলের ইউনিয়ন কমিটি - Chief TV

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত ছাত্রদলের ইউনিয়ন কমিটি - Chief TV

2026-10-31  ডেস্ক রিপোর্ট  25 views
প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত ছাত্রদলের ইউনিয়ন কমিটি - Chief TV

পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে চিলাহাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকুর রহমান আকাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অধীন ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনায় কোনো ধরনের অশ্লীলতা যেন না থাকে, সে বিষয়ে প্রতিমন্ত্রী আগেই নির্দেশনা দিয়েছিলেন। তবে সেই নির্দেশনা অমান্য করে অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ঘটনায় দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান সুমন ও সদস্যসচিব মো. মেহেদি হাসান তুহিনের নির্দেশনায় চিলাহাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীলতা এড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তা অমান্য করে এমন পরিবেশনা করায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করেন তিনি।


Share: