Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি - Chief TV

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি - Chief TV

2026-09-04  ডেস্ক রিপোর্ট  42 views
পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি - Chief TV

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা নিরাপদ রয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কিচক-গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার পথে কিচক-গোবিন্দপুর এলাকায় এক বৃদ্ধা হঠাৎ দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশের জমিতে পড়ে যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার পরিবারের সদস্যরা ছিলেন। তবে তারা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

তিনি আরও জানান, সড়ক পার হওয়ার সময় ওই বৃদ্ধা সামান্য আহত হয়েছেন। তাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।


Share: