Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / রাজবাড়ী / রাস্তা থেকে ধরে নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণ, ‘ভণ্ড’ সাধু গ্রেপ্তার - Chief TV

রাস্তা থেকে ধরে নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণ, ‘ভণ্ড’ সাধু গ্রেপ্তার - Chief TV

2026-07-18  ডেস্ক রিপোর্ট  25 views
রাস্তা থেকে ধরে নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণ, ‘ভণ্ড’ সাধু গ্রেপ্তার - Chief TV

রাজবাড়ীতে ৫৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মো. মোবারক শেখ (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী নারীর বড় ভাই বাদী হয়ে রাজবাড়ী থানায় মোবারক শেখকে একমাত্র আসামি করে মামলা করেছেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বাদী অভিযোগ করেন, তার প্রতিবন্ধী বোন ছোট ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে শুক্রবার সকালে মোবারক শেখ তাকে রাস্তা থেকে জোর করে নিজের ঘরে নিয়ে যান। পরে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান এবং কান্নাকাটি করেন।

ঘটনার পর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোবারক শেখকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহানুর রহমান জানান, মোবারক শেখ নিজের বাড়িতে বিভিন্ন ধরনের সাধনা করতেন বলে স্থানীয়দের মধ্যে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় নারী ও শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর আচরণের অভিযোগও রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: