Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / স্বাস্থ্য / সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন ডা. মনজুর এ খোদা - Chief TV

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন ডা. মনজুর এ খোদা - Chief TV

2026-08-13  ডেস্ক রিপোর্ট  43 views
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হলেন ডা. মনজুর এ খোদা - Chief TV


দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মানবাধিকার সংস্থা ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’-এর নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রখ্যাত চিকিৎসক ডা. মনজুর এ খোদা। সামাজিক ও মানবিক ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই দায়িত্বে ভূষিত করা হয়েছে, যা মানবাধিকার ও চিকিৎসাসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

ডা. মনজুর এ খোদা একজন খ্যাতনামা ইন্টারভেনশনাল রিউমাটোলজি, বাত, দীর্ঘমেয়াদি ব্যথা ও রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ। তিনি বিশ্বমানের 'ইউএস গ্রেড' রিজেনারেটিভ, বার্ধক্যরোধী এবং আধুনিক ব্যথা উপশম প্রযুক্তি প্রয়োগে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

চিকিৎসা ক্ষেত্রে তার উচ্চতর শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এমবিবিএস (MBBS), এমআরসিপি (MRCP - ইউকে) এবং আমেরিকায় অর্জিত রিজেনারেটিভ মেডিসিনের ডিপ্লোমা। চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বখ্যাত ‘ফোর্বস (Forbes)’ ম্যাগাজিনের প্রচ্ছদে (Cover) প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে স্থান করে নিয়ে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

চিকিৎসক হিসেবে তিনি মূলত হাঁটু, কোমর, মাজা ও মেরুদণ্ডের দীর্ঘমেয়াদি ব্যথা, বাত, গেঁটেবাত (Gout) ও রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অটোইমিউন রোগের সর্বাধুনিক ব্যবস্থাপনা প্রদান করে থাকেন। বিশেষ করে কোনো ধরনের কাটাছেঁড়া বা অস্ত্রোপচার ছাড়াই আধুনিক রিজেনারেটিভ থেরাপি ও প্রলোথেরাপির (Prolotherapy) মাধ্যমে চিকিৎসা প্রদানের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত।

মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক হিসেবে তার এই নতুন পথচলা সংস্থাটির মানবিক কর্মকাণ্ড ও স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতা জোরদারে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


Share: