Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / সাতক্ষীরা / শেরে বাংলা মেডিকেলে DMJ-এর নতুন কমিটি ঘোষণা - Chief TV

শেরে বাংলা মেডিকেলে DMJ-এর নতুন কমিটি ঘোষণা - Chief TV

2026-08-24  এস এম তাজুল হাসান সাদ, সাতক্ষীরা প্রতিনিধি  30 views
শেরে বাংলা মেডিকেলে DMJ-এর নতুন কমিটি ঘোষণা - Chief TV

চিকিৎসকদের বিভিন্ন যৌক্তিক আন্দোলন ও অধিকার আদায়ের সংগ্রামে শেরে বাংলা মেডিকেল কলেজের (SBMC) ভূমিকা আরও গতিশীল করতে ‘ডিএমজে ইন্টার্ন-স্টুডেন্টস কাউন্সিল, শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিট’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

২৩ আগস্ট ২০২৬ ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (DMJ)-এর ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. সোহাগ সিনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে ডা. মো. হুমায়ুন কবীরকে (SB-45) উপদেষ্টা, ডা. তানভীর রেজাকে (SB-51) আহ্বায়ক এবং ডা. অমিত সরকারকে (SB-51) সদস্য সচিব করা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজ বিন জসিম, শাওন আহমেদ, মেহেদী হাসান, সাকিব হোসেন, শান্ত তালুকদার, সিয়াম হোসেন, হৃদয় তালুকদার, মো. হাসিবুল ইসলাম, চিন্ময় ব্যাপারী, সুমা দাস, জিশান হোসেন আদ্দীন, এম আর রোহান, তানজিদ হাসান ও মাহিন আহমেদ।

যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান আকাশ, এমএমবি পিয়াস ও সামিন রেজা। মিডিয়া উইংয়ের কো-অর্ডিনেটর করা হয়েছে এমএমবি পিয়াসকে এবং সহকারী কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির শিকদার।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. শরিফুল ইসলাম, মো. নূর ইসলাম, আল রাহাত, হোসাইন আহমদ, মো. রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ আল আরাফাত, সাব্বির শিকদার, সাজিদ আল এভান, আবির হাসান শ্রীমন্ত, সামী আব্দুল্লাহ ও রাকিবুল ইসলাম।

কমিটি ঘোষণার পর DMJ-এর পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শেরে বাংলা মেডিকেল কলেজের সক্রিয় ভূমিকা রয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে চিকিৎসকদের প্রতি অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত কমিটি দায়িত্ব পালনের মাধ্যমে চিকিৎসক ও শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি ও অধিকার আদায়ের আন্দোলনে আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে।


Share: