Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / শিক্ষা ও মানবিক সহায়তায় এমপি বিলকিস ইসলামের নানা কার্যক্রম - Chief TV

শিক্ষা ও মানবিক সহায়তায় এমপি বিলকিস ইসলামের নানা কার্যক্রম - Chief TV

2026-07-21  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  45 views
শিক্ষা ও মানবিক সহায়তায় এমপি বিলকিস ইসলামের নানা কার্যক্রম - Chief TV

নীলফামারীর সৈয়দপুরে সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলামের উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ।

রোববার (১৯ জুলাই) দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফার্স্ট এইড বক্স, ফুটবল এবং ১০টি মিনি বার পোস্ট তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম।

পরে বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন তিনি। এরপর সৈয়দপুর শহরের গোলাহাট বাজার এলাকার মাংসপট্টি সংলগ্ন অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ছয় দোকানদারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়।

এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজুসহ প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (১৮ জুলাই) সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির অধীন উপজেলা ও ইউনিয়ন কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে সভায় আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।


Share: