Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / সাতক্ষীরা / শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেনসিডিল ও ওষুধ জব্দ - Chief TV

শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেনসিডিল ও ওষুধ জব্দ - Chief TV

2026-06-15  ডেস্ক রিপোর্ট  113 views
শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেনসিডিল ও ওষুধ জব্দ - Chief TV
সাতক্ষীরার শ্যামনগরে একটি সফল অভিযান পরিচালনা করে ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড় হোগলডোরা খালসংলগ্ন এলাকায় এই অভিযানটি চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল বড় হোগলডোরা খালসংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়।
 
এ সময় চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল ও অবৈধ ভারতীয় ওষুধের বড় একটি চালান জব্দ করা হয়।

জব্দকৃত মাদক ও ওষুধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার, চোরাচালান এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ডের এমন কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share: