বাবার মরদেহ বাড়িতে রেখে শোকাতুর অবস্থায় এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বেনাপোলের শিক্ষার্থী আফিয়া মাসুমা। জীবনের কঠিন সেই মুহূর্তেও পরীক্ষায় অংশ নেওয়া আফিয়া এবার ফলাফলে এ গ্রেড অর্জন করেছেন। তাঁর এ ফলে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পাশাপাশি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।