ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শনিবার ও রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেবেন পুতিন। সম্মেলনের আগে নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি চলমান বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছয় মাস মেয়াদি এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. মনিরুল ইসলাম ভূঁইয়া ওরফে তুষার ভূঁইয়াকে। সম্প্রতি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যবহৃত গাড়ি নিয়ে ওঠা বিতর্কে তুষার ভূঁইয়ার নাম আলোচনায় আসে।
একটি ছবিতে পানির মধ্যে চুল ঠিক করতে দেখা যায় তাকে। অন্য ছবিতে পানিতে স্বাচ্ছন্দ্যে ভেসে থাকার মুহূর্ত ধরা পড়েছে। দুই ছবিতেই তার স্বাভাবিক সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসী ভঙ্গি নজর কেড়েছে ভক্তদের।
সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
উদ্ধার করা বোতলের মধ্যে ২০টি ফেন্সিবিলের বোতলে দুই লিটার এবং ২৫টি এসকাফের বোতলে আড়াই লিটার বাদামি তরল পদার্থ পাওয়া যায়। সব মিলিয়ে ৪ দশমিক ৫ লিটার তরল পদার্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাপানপ্রবাসী মুজাহিদ আলীর বাড়ির সিঁড়ির নিচে পরিবারের সদস্যরা কয়েকটি সাপ দেখতে পান। পরে বিষয়টি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়।
আনিস চৌধুরী মিরকাদীম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুকুরপাড়া ডিপটি বাড়ি এলাকার মৃত লুতফর জামান চৌধুরী খোকার ছেলে। তিনি জুলাই আন্দোলনে নিহত মিরকাদীমের শহীদ শাহরিক চৌধুরী মানিক মিয়ার বাবা।
ভুক্তভোগী নওশাদ হোসেন বিপুল দেবনগড় গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে। অভিযুক্ত তার চাচা মো. বেলাল (৫৫)। ভুক্তভোগীর পরিবারের দাবি, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জানানো হলেও এখনো কোনো প্রতিকার পাওয়া যায়নি।
ধর্মমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে মাত্র কয়েকজন কর্মকর্তা বড় একটি ঘটনা ঘটিয়েছিলেন। সে সময় শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও আওয়ামী লীগকে রক্ষার জন্য বড় একটি রক্ষীবাহিনী অপেক্ষায় থাকলেও তারা কোনো প্রতিরোধ গড়ে তোলেনি।
দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের শহীদুল ইসলামের ছেলে। স্থানীয়দের অভিযোগ, ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন আলাউদ্দিন। এতে শিক্ষার্থী ও তার পরিবার সমস্যায় পড়ে।
অভিযানে প্রায় ২০০ বোতল বিদেশি মদ উদ্ধারের দাবি এবং দুজনকে আটকের বিষয়ে জানতে নগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবাদ বার্তায় তিনি বলেন, বুধবার বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শহরে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।