শাকিব খানকেন্দ্রিকতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে ঈদে তাঁর সিনেমাগুলোকে ঘিরে দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয় বাড়তি আগ্রহ। তবে শাকিব খানের ওপর নির্ভরতা কমিয়ে চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিতে ভালো গল্প, দক্ষ কলাকুশলী ও পেশাদার নির্মাণব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছেন পরিচালক হিমেল আশরাফ।