ব্যাটারিচালিত তিন চাকার রিকশা বা ই-রিকশা নিবন্ধনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ফি নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি বার্ষিক নবায়ন ফি, গতিসীমা, যাত্রী বহন, চলাচলের রুট ও ব্যাটারি ব্যবহারের ক্ষেত্রেও নতুন নিয়ম করা হয়েছে। নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানোসহ একাধিক কাজকে অপরাধ হিসেবে গণ্য করে নতুন বিধিমালা জারি করা হয়েছে।