নতুন ইন্সট্রাক্টর ইনচার্জের পদায়ন বাতিলের দাবিতে টানা ১৩ দিন ধরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা। তাঁদের আন্দোলনের কারণে বন্ধ রয়েছে কলেজের ক্লাস ও হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস।
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়, সুজাত মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।
১৫ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাথী তার ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে ডুবে যায় শিশুটি। দীর্ঘক্ষণ সাথীকে দেখতে না পেয়ে তার ফুফু ডাক-চিৎকার শুরু করেন।
পুলিশ জানায়, গত ১ অক্টোবর রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে সুমি আক্তারের সঙ্গে সুজন মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় স্ত্রীকে দুটি সোনার আংটি, একটি চেইন, এক জোড়া বালা ও এক জোড়া কানের দুলসহ বিভিন্ন অলংকার দেন সুজন। এসব অলংকারের আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা।
স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, সবুজ মাদকাসক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে। মাদকের টাকা নিয়ে তিনি প্রায়ই মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন বলেও স্থানীয়দের ভাষ্য।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার ঝালরচর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় নূর হোসেনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ড দেওয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. মোন্নাফ আলী সড়কের পাশে প্রায় ১৫ কাঠা জমিতে পাঁচ শতাধিক কলাগাছের বাগান গড়ে তোলেন। চার বছর আগে একই গ্রামের সাজু মিয়ার কাছ থেকে জমিটি বন্ধক নিয়ে তিনি সেখানে কলাগাছ রোপণ করেন। পরিচর্যায় গাছগুলো বেশ ভালোভাবে বেড়ে উঠেছিল এবং প্রায় দুই মাসের মধ্যে ফলন আসার কথা ছিল।
স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থান, আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজ করেও সাফির কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানকে হঠাৎ করে খুঁজে না পাওয়ায় মা-বাবাসহ পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন।
স্বজনরা জানান, দুপুরে স্থানীয় একটি মুদির দোকানে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন পারভেজ। পরে গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
নিমাই চন্দ্র সরকারের ভাষ্য, তার বাসায় বর্তমানে দুটি আবাসিক ও দুটি বাণিজ্যিক মিটার রয়েছে। এর বাইরে আরও একটি মিটার স্থাপনের জন্য তিনি আবেদন করেছিলেন। নতুন মিটার স্থাপনের জন্য ওয়্যারিং বোর্ডও তৈরি করা হয়। তবে মিটার স্থাপন বা নতুন সংযোগ দেওয়ার আগেই তার নামে ৬৯২ টাকা পরিশোধের জন্য একটি বিল আসে।