উচ্চমাধ্যমিক পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার আশঙ্কায় একসময় মনে হয়েছিল, অল্প বয়সেই বুঝি জীবনের সব সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে। মা-বাবার প্রত্যাশা, পরিবারের সম্মান এবং প্রতিবেশীদের কাছে ছোট হয়ে যাওয়ার ভয় এতটাই চেপে বসেছিল যে জীবনের স্বাভাবিক আনন্দগুলোও ম্লান হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত পরীক্ষায় সত্যিই অকৃতকার্য হয়েছিলাম। কিন্তু জীবন থেমে থাকেনি।