মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর দুপুরে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর এলাকায় ফারুক আহম্মেদের ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। সেখানে প্রবাসী গোলাম কিবরিয়া সবুজ ও তাঁর স্ত্রী মিলি আক্তারকে জিম্মি করে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন বাদী।
এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে দোকানে প্রবেশ করেন। পরে তারা দোকানে ভাঙচুর চালিয়ে বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত ও নিয়ে যান। এ সময় দোকান মালিককে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থী বাসের সিটে থাকা ময়লা পরিষ্কার করতে বলাকে কেন্দ্র করে বন প্রহরী ও দর্শনার্থীদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এতে নারী দর্শনার্থীসহ আটজন আহত হয়েছেন। এ সময় দর্শনার্থীদের মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগও উঠেছে পার্কের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে।