রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীর নিহতের ঘটনায় করা মামলায় ১৭ বছর বয়সী এক কিশোরকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিশু আদালত-৮-এর বিচারক মো. আবদুল মোক্তাদির তাঁর জামিন মঞ্জুর করেন। আদালতের এক কর্মচারী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।