রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে বিমানবন্দরের আদলে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন ব্যবস্থায় স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের শরীরে ধাতব বস্তু শনাক্তে বিশেষ ফটক এবং ব্যাগ ও মালামাল পরীক্ষা করতে স্ক্যানার ব্যবহার করা হবে।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে নতুন মেট্রোরেল প্রকল্প ‘এমআরটি লাইন-২’। গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এই রুটে ২৪টি স্টেশন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা। এর বড় অংশের অর্থায়নে বিশ্বব্যাংকের পাশাপাশি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) ঋণ সহায়তা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ায় একজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর মেট্রোরেল