মেট্রোরেলে যাতায়াতের সময় অসুস্থ হয়ে বাবা নজীবুর রহমানের মৃত্যুর ঘটনায় সহযাত্রীদের মানবিক আচরণ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান। তাঁর অভিযোগ, অসুস্থ বোধ করে বসার জন্য কয়েকবার অনুরোধ করেও আসন পাননি তাঁর বাবা। পরে মেট্রোরেলের ভেতরেই পড়ে যান তিনি।