পুলিশ জানায়, স্থানীয় একটি ডোবা পুকুরের উত্তর-পূর্ব কোণ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টা ৫০ মিনিটে আলমডাঙ্গা থানার গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে তাঁর মালিকানাধীন গোডাউনে তল্লাশি চালানো হয়।