কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে আটজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বজন বলে জানা গেছে। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০তম আবর্তনের শিক্ষার্থী আব্দুল আহাদ সরকারের একই পরিবারের ছয় সদস্য রয়েছেন। নিহতদের মধ্যে জবির রসায়ন বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলাও রয়েছেন।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ছয় পর্যটকের একজন নাসরিন আক্তার মুক্তা (২৯)। তিনি ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী। বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়ে শনিবার (১৭ অক্টোবর) সকালে অগ্নিকাণ্ডে প্রাণ হারান তিনি।
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। আগুনে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।