দেশের ভেতরে ও বাইরে থেকে নতুন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, পরাজিত শক্তি শ্রমিকদের উসকানি দিয়ে রাস্তায় নামিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।