রাজধানীর মোহাম্মদপুরে বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই বলে দাবি করেছে র্যাব। গ্যাংয়ের গডফাদারদের গ্রেপ্তার করায় আগের তুলনায় এলাকার পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে (২৩ জুন) কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে র্যাব।