বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার রাতে তাঁর সঙ্গে প্রায় তিন ঘণ্টা সময় কাটিয়েছিলেন জুনিয়র বন্ধু শাহরিয়ার দ্বীপ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তাঁদের দেখা হয়। এ সময় তাঁরা মোটরসাইকেল মেরামত করানোর পাশাপাশি একসঙ্গে রাতের খাবারও খান।