ট্যাগ: সাংবাদিকের স্বাধীনতা
বাংলাদেশসহ এশিয়ার আটটি দেশে কারাবন্দী সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। শুক্রবার (৩০ অক্টোবর) আন্তর্জাতিক রাজনৈতিক বন্দী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এ আহ্বান জানায় সংগঠনটি।