দৃষ্টিপ্রতিবন্ধকতা স্বপ্নপূরণের পথে বাধা হতে পারেনি তাহমিনা আক্তার মৌমির। অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন তিনি। সিলেট শিক্ষা বোর্ডে যখন পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে, তখন মৌমির এই সাফল্য নতুন করে আশার আলো দেখিয়েছে।