Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / তাহসিফের মৃত্যু: সেই তরুণী দিশা গ্রেপ্তার - Chief TV

তাহসিফের মৃত্যু: সেই তরুণী দিশা গ্রেপ্তার - Chief TV

2026-11-01  ডেস্ক রিপোর্ট  21 views
তাহসিফের মৃত্যু: সেই তরুণী দিশা গ্রেপ্তার  - Chief TV

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দিশা নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। অন্যদিকে, চার দিনের রিমান্ডে থাকা তাহসিফের জুনিয়র বন্ধু দীপকে জিজ্ঞাসাবাদ করছেন মামলার তদন্ত কর্মকর্তা।

টঙ্গী নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর সার্বক্ষণিক সঙ্গী জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ।

তবে দীপের বক্তব্যে অসংগতি পাওয়া গেছে বলে দাবি তদন্তসংশ্লিষ্ট সূত্রের। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।


Share: