নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরেও সোমবার (৩১ আগস্ট) সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আগামী ৫ আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো ধরনের কটূক্তি বা অবমাননাকর মন্তব্য কোনোভাবেই কাম্য নয়।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার, মানবিক সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করা এবং জনসেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে পঞ্চগড়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
নরসিংদীর রায়পুরায় মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে নির্মিত নান্দনিক স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মতিউর নগর (সাবেক রামনগর) এলাকায় নির্মিত এ ম্যুরালটির উদ্বোধন করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।