Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন - Chief TV

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন - Chief TV

2026-08-31  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  42 views
নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন - Chief TV

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরেও সোমবার (৩১ আগস্ট) সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম ও সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সামসুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুলসংগীত, নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদরাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে গ্রুপভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুরের শিক্ষার্থীরা প্রাণবন্তভাবে অংশ নেয়।


Share: