Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / টাঙ্গাইল / টাঙ্গাইলে বাস উল্টে খাদে, আহত ১৭ - Chief TV

টাঙ্গাইলে বাস উল্টে খাদে, আহত ১৭ - Chief TV

2026-05-30  ডেস্ক রিপোর্ট  153 views

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে ১৭ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। বাসটি কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


Share: