Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / তরুণীকে ধর্ষণের অভিযোগে বাসচালক গ্রেপ্তার - Chief TV

তরুণীকে ধর্ষণের অভিযোগে বাসচালক গ্রেপ্তার - Chief TV

2026-09-02  ডেস্ক রিপোর্ট  24 views
তরুণীকে ধর্ষণের অভিযোগে বাসচালক গ্রেপ্তার - Chief TV

ঢাকার সাভারে চাকরির সন্ধানে আসা এক তরুণীকে ধর্ষণের অভিযোগে নয়ন মন্ডল (৪৮) নামে এক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগী ২৫ বছর বয়সী এক তরুণী নয়ন মন্ডলের বিরুদ্ধে ধর্ষণ এবং শীলা বেগম নামে এক নারীর বিরুদ্ধে সহযোগিতার অভিযোগে মঙ্গলবার সকালে থানায় মামলা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার নয়ন মন্ডল পেশায় বাসচালক এবং সাভারের আমিনবাজার এলাকার মধুমতি মডেল টাউনে ভাড়া থাকেন। ভুক্তভোগী তরুণীকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ডিগ্রি পরীক্ষা শেষে কয়েক দিন আগে কাজের সন্ধানে গ্রামের বাড়ি থেকে সাভারে আসেন ওই তরুণী। কাজ না পেয়ে আমিনবাজার এলাকার মধুমতি মডেল টাউনে অবস্থানকালে শীলা বেগম ও তার স্বামী ইমরানের সঙ্গে পরিচয় হয়। থাকার জায়গা না থাকায় ওই দম্পতি তরুণীকে তাদের বাসায় থাকার প্রস্তাব দেন।

অভিযোগ অনুযায়ী, রোববার রাতে ইমরান বাসায় না থাকাকালে নয়ন ওই বাসায় প্রবেশ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে শীলার সহযোগিতায় তরুণীকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে তাকে সামাজিকভাবে হেয় করার হুমকিও দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।

পরে ইমরান বাসায় ফিরে তরুণীকে অসুস্থ ও কান্নারত অবস্থায় দেখতে পান। ঘটনার বিষয়ে জানতে চাইলে তরুণী তাকে বিস্তারিত জানান বলে এজাহারে উল্লেখ রয়েছে। এরপর তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

চিকিৎসা শেষে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী তরুণী সাভার মডেল থানায় মামলা করেন। ঘটনায় অভিযুক্ত অন্যদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


Share: