Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / ভারি বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কে ধস, হাজার মানুষের দূর্ভোগ - Chief TV

ভারি বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কে ধস, হাজার মানুষের দূর্ভোগ - Chief TV

2026-07-09  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  122 views
ভারি বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কে ধস, হাজার মানুষের দূর্ভোগ - Chief TV

নীলফামারীর কিশোরগঞ্জে টানা ভারী বৃষ্টিতে একটি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে নদীর দুই পাড়ের অন্তত ২০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই ) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি বাজার সংলগ্ন ব্রিজে এ ঘটনা ঘটে। এর ফলে নিতাই ইউনিয়ন পরিষদসহ কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়রা জানায়, উজানের ঢল ও টানা ভারি বর্ষণে তীব্র স্রোতের কারণে সংযোগ সড়কটি ধসে পড়েছে। ধসের পর থেকে ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন বলেন, হঠাৎ করে সকালে সেতুর এক পাশের সংযোগ সড়ক ধসে গেছে। আমরা এপার থেকে ওপারে যেতে পারছি না যানবাহন চলাচল বন্ধ আছে। দ্রুত মেরামত করা না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।

শিক্ষার্থী মিথি আক্তার বলেন, সকালে স্কুল যাওয়ার সময়ে বাবার সঙ্গে মোটরসাইকেলে আসছিলাম। এখানে এসে দেখি সেতুর সংযোগ ধসে গেছে এর কারণে ভোগান্তিতে পড়েছি।

এবিষয়ে নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তানিকুনর রহমান আবু বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি সেটি দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।


Share: