Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / নেত্রকোনা / ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হতো কিশোরীকে - Chief TV

ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হতো কিশোরীকে - Chief TV

2026-08-27  ডেস্ক রিপোর্ট  33 views
ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হতো কিশোরীকে - Chief TV

নেত্রকোনার কেন্দুয়ায় ১৬ বছরের এক কিশোরীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে শোষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় আবু মিয়া (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা করেন।

পুলিশ জানায়, মামলার পর রাতেই কেন্দুয়া পৌরসভার সাউধপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবু মিয়াকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৬ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কিশোরীর পরিবারের অভিযোগ, প্রায় চার বছর আগে কেন্দুয়ায় ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় এক আত্মীয়ের মাধ্যমে সে নির্যাতনের শিকার হয়। ওই ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তী সময়ে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে শোষণ করা হতো বলে অভিযোগ পরিবারের।

পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, সম্প্রতি এসব কর্মকাণ্ডে যেতে অস্বীকৃতি জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে কিশোরী ও তার বাবাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বর্তমানে কিশোরী অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে তার পরিবার। তবে সন্তানের পিতৃত্বের দায় কেউ স্বীকার করছেন না বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা নিশ্চিত এবং তার পরিচয় গোপন রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সচেতন মহল বলছে, অভিযোগ তদন্তে প্রমাণিত হলে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর ওপর নির্যাতন ও শোষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাউধপাড়া থেকে রাত ৩টার দিকে আবু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।


Share: