দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ঘরে ঘরে বায়োগ্যাস প্লান্ট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, তিন থেকে পাঁচটি গরু কিংবা শতাধিক হাঁস-মুরগি রয়েছে—এমন পরিবারও বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নিতে পারে। এ ক্ষেত্রে সরকার সার্বিক সহযোগিতা দেবে।