সোমবার (২৬ অক্টোবর) ও মঙ্গলবার (২৭ অক্টোবর) ইউএনওর কার্যালয়ে প্রয়োজনীয় কাজে এসে তাঁকে না পেয়ে ফিরে যান কয়েকজন সেবাপ্রত্যাশী। তাঁদের অভিযোগ, বিভিন্ন আবেদন নিষ্পত্তি, স্বাক্ষর ও প্রশাসনিক সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজন হলেও তাঁকে না পাওয়ায় আটকে থাকছে গুরুত্বপূর্ণ কাজ।