ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাঁদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরের বিভিন্ন সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রতিবেদন অনুযায়ী, লাহোরের হলরোড এলাকায় নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় নম্বর প্লেটে কারসাজির অভিযোগে এক মোটরসাইকেল চালককে আটক করা হয়। পরে মোটরসাইকেলটির নিবন্ধন ও মালিকানা যাচাই করতে গিয়ে একই ব্যক্তির নামে বিপুলসংখ্যক যানবাহন নিবন্ধিত থাকার তথ্য সামনে আসে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহানারা খাতুনের মেয়ে সাবিনা ইসলাম (২৬) প্রায় সাড়ে তিন বছর আগে আব্দুর রউফ সরদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরে পারিবারিক বিরোধ ও যৌতুকের দাবিকে কেন্দ্র করে দাম্পত্য কলহ শুরু হয়।
রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছিল।
একসময় ছিল ক্রেতাদের পদচারণায় মুখর। দেশি-বিদেশি পোশাক, জুতা, প্রসাধনীসহ নানা পণ্যের দোকানে জমজমাট থাকত পুরো বিপণিবিতান। রাজধানীর শান্তিনগরের অন্যতম পরিচিত কেনাকাটার কেন্দ্র কর্ণফুলী গার্ডেন সিটি এখন বন্ধ। ক্রেতাসংকট, লোকসান ও বিপুল পরিমাণ বকেয়া বিলের চাপে শেষ পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন দোকানমালিকেরা। এতে অনিশ্চয়তায় পড়েছেন দীর্ঘদিন ধরে কর্মরত নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাড়ির সামনে উড়ছে দুটি বেলুন। একটি মুরগির আকৃতির, অন্যটি হাঙরের। চার বছরের মুনতাহা জামান প্রান্তি জানায়, মুরগির বেলুনটি তার, আর হাঙরেরটি ছোট ভাইয়ের। বেলুন দুটি কিনে দিয়েছিলেন বাবা। বাবা কোথায়—জানতে চাইলে আকাশের দিকে তাকিয়ে আঙুল তুলে বলে, ‘আমার বাবা স্কাই হয়ে গেছে।’
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের কোনো করুণা বা অনুদান নয়, বরং প্রাপ্য বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায় তুলনামূলকভাবে কম হলেও এর ভয়াবহ পরিণতি ভোগ করছে বাংলাদেশের সাধারণ মানুষ।
আগামীতে যেকোনো সংকটে গণঅধিকার পরিষদ জাতিকে পথ দেখাবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, রাজপথের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গণঅধিকার পরিষদের বর্তমান অবস্থান তৈরি হয়েছে।
নাহিদের ভাষ্য অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তিনি ইনফিনিক্স হট ৬০আই মডেলের ফোনে কথা বলছিলেন। এ সময় হঠাৎ ফোনটি অস্বাভাবিকভাবে গরম হয়ে ওঠে। বিপদের আশঙ্কায় দ্রুত ফোনটি হাত থেকে মাটিতে ফেলে দেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই ফোনটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইউসেবিও, জিনেদিন জিদান ও রোনালদো নাজারিওর মতো কিংবদন্তিদের হাতে উঠেছে সোনালি ট্রফিটি। তবে ফুটবল ইতিহাসের দুই মহাতারকা পেলে ও দিয়েগো ম্যারাডোনার হাতে কখনো ওঠেনি এই পুরস্কার।
জয়দেবপুরে অষ্টম শ্রেণির ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন উত্ত্যক্ত করার পর ফুসলিয়ে অপহরণের অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করলেও মামলার আসামিরা এখনো পলাতক রয়েছেন।