রাজধানীর তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে নৌ-পুলিশ।
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের পর তার শরীরে আঘাতের চিহ্ন ছিল কি না, সে বিষয়ে জানিয়েছে টঙ্গী নৌ পুলিশ। পুলিশের ভাষ্য, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার একটি পুরোনো সাক্ষাৎকার। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় এসেছিলেন তিনি।