Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / অপরাধ / কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাইকালে ২ মলম পার্টির সদস্য আটক

কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাইকালে ২ মলম পার্টির সদস্য আটক

2026-10-06  ডেস্ক রিপোর্ট  62 views
কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাইকালে ২ মলম পার্টির সদস্য আটক

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের টাকা ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) কমলাপুর স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— জামালপুর সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের আলেক ব্যাপারীর ছেলে মোঃ চাঁন মিয়া (৫৫) এবং শেরপুর সদর উপজেলার তাতালপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মোঃ সোহেল (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা রেলওয়ে থানার এএসআই (নিঃ) মল্লিক রতনের নেতৃত্বে পরিচালনা করা এক অভিযানে ছিনতাইয়ের সময় এই দুজনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ অজ্ঞান ও মলম পার্টির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা কমলাপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়েরের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Share: