পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানার এসআই মনোহর আলীর নেতৃত্বে টহলরত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে টোকিও টাওয়ারের সামনে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার বরিশাল সফরে আসছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বরিশাল বিভাগে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। এ সফর ঘিরে দক্ষিণাঞ্চলে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের জন্য বদলগাছী থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ দেন। এরপর ডিবির একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন,করে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে আসামিকে শনাক্ত করে।
অভিযান সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ধরলা নদীর ওই অংশ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীর গতিপথ পরিবর্তন এবং নদী তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মানবিক সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস)-এর অর্থায়নে আয়োজিত এ ক্যাম্পে তাড়াশ ও আশপাশের এলাকার প্রায় ৯০০ জন রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে সংগীতশিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে। পরিবর্তিত চেহারা ও কমে যাওয়া ওজন দেখে অনেকেই জানতে চেয়েছিলেন, কী হয়েছে প্রিয় এই শিল্পীর। পরে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা।
রোববার (১২ জুলাই ২০২৬) বিকেলে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মাঠ সংরক্ষণের দাবি জানান।
সাবেক জাতীয় সংসদের স্পিকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার জন্মভূমি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
গত মঙ্গরবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত শনিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকায় বাগেরহাট জেলার নিম্নাঞ্চল সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে। মৎস্য বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, জেলার ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট উপজেলাসহ মোংলা, রামপাল ও মোরেলগঞ্জ এলাকার অন্তত ৭ হাজার মাছের ঘের তলিয়ে গেছে।
টানা ভারী বর্ষণ ও বন্যায় পানছড়ি উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।