সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় এখনো কাটেনি রহস্য। বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়ার এক দিন পর রাজধানীর উপকণ্ঠে তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ। পরিবারের দাবি, মরদেহ উদ্ধারের স্থান রাজাবাড়ি ঘাট এলাকায় কখনো যাননি তাহসিফ।