Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বরিশাল বিভাগ / সারাদেশ / পটুয়াখালী / ৮ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি একজনকে - Chief TV

৮ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি একজনকে - Chief TV

2026-11-01  ডেস্ক রিপোর্ট  25 views
৮ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি একজনকে - Chief TV

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ থেকে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। তবে তিনিও পাস করতে পারেননি। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ওই শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

কলেজটিতে আটজন শিক্ষক কর্মরত থাকলেও একমাত্র পরীক্ষার্থীর অনুত্তীর্ণ হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির পাঠদানের মান, শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল জানান, ২০০২ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। দুই দশকের বেশি সময় পার হলেও এখনো কলেজটি এমপিওভুক্ত হয়নি। বর্তমানে আটজন শিক্ষক কর্মরত থাকলেও নেই নিজস্ব কোনো পাকা একাডেমিক ভবন। টিনশেড ঘরেই চলছে শিক্ষা কার্যক্রম।

অধ্যক্ষের দাবি, এমপিওভুক্ত না হওয়া, প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ভালো মানের শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে। এর ধারাবাহিকতায় চলতি বছর মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে ওই শিক্ষার্থীও একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।


Share: