ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
এ ঘটনায় ডে-কেয়ার সেন্টারের পাঁচ নারী পরিচর্যাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেন্টারটি আইটি কোম্পানি ক্যাপজেমিনির এইচএএল ক্যাম্পাসের ভেতরে পরিচালিত হতো। ঘটনার পর ক্যাপজেমিনি কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে ডে-কেয়ার সেন্টারটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
সেনেগালের বিপক্ষে নাটকীয় জয়ে বেলজিয়াম যখন শেষ ষোলো নিশ্চিত করে, তখন আলোচনার কেন্দ্রে উঠে আসেন রোমেলু লুকাকু। অতিরিক্ত সময়ের গুরুত্বপূর্ণ পেনাল্টি নিজে না নিয়ে সতীর্থ ইউরি টিলেমান্সকে শট নিতে দেন এই তারকা স্ট্রাইকার, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করা প্রত্যেক সন্তানের আইনগত দায়িত্ব। এ দায়িত্ব পালনে অবহেলা করলে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’-এ।
অভিযোগ অনুযায়ী, গত ৯ জুন ‘ঝিনাইদহ রাবি-৭৩’ নামে একটি মেসেঞ্জার গ্রুপে তার ফেসবুক আইডি থেকে একটি বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হলে বা জাতীয়তাবাদী পরিবারের হলে ভবিষ্যতে ফর্ম পূরণের মাধ্যমে হল সুবিধাসহ বিভিন্ন সুযোগ পাওয়া যেতে পারে। পরে ওই বার্তাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় এবং একজন প্রতিবাদও করেন বলে জানা গেছে।
পুরো বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্যস্ত, তখন গাজার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ইসরায়েলি বাহিনীর গুলিতে দক্ষিণ গাজার খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিসের গোলরক্ষক সেলিম খাদের আল-আশকার নিহত হয়েছেন।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে আবুল বাসার বাদশা মারা যান।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে যাত্রা করেন।
অ্যাপলের অন্যতম প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান টাটা ইলেকট্রনিক্স বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটি থেকে ৬৩০ গিগাবাইটের বেশি গোপন তথ্য চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। পরে আইফোন ১৮ প্রো মডেলের বিভিন্ন যন্ত্রাংশের ছবি ও সরবরাহকারীদের তালিকাও অনলাইনে ফাঁস করা হয়। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফুটবল বা ক্রিকেট ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে হাত ধরে মাঠে প্রবেশ করতে দেখা যায় ছোট ছোট শিশুদের। এই শিশুদের বলা হয় ‘প্লেয়ার এসকর্ট’ বা ‘ম্যাসকট’। দর্শকদের কাছে দারুণ এই দৃশ্যটি কেবল আবেগঘন মুহূর্তই নয়, এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস ও গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
একাকীত্ব দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিচালিত মানুষের মতো দেখতে নতুন একটি হিউম্যানয়েড রোবট বাজারে এনেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউবিটেক রোবটিক্স। প্রতিষ্ঠানটির দাবি, এই রোবট ব্যবহারকারীর ‘আজীবন সঙ্গী’ হিসেবে কাজ করবে এবং সব সময় তার পাশে থাকবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।
প্রতিবেশী ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মোট ১১০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। দুই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কূটনৈতিক প্রতিনিধিদের জন্য এই আম উপহার হিসেবে পাঠানো হয়।