ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন পদ থেকে অব্যাহতি চেয়েছেন দলটির নেতা মো. শুয়াইব সম্রাট। ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম নিয়মিতভাবে পালন করতে না পারায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল হোসেন (৫০)। তিনি জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে এবং গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন।
মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান নিয়ে কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় প্রবেশের পর বিজিবির হাতে আটক হয়েছেন মো. কামাল (৩৩) নামে এক যুবক। এ সময় তার কাছে থাকা চারটি কার্টন থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা এলাকায় কনের বাড়ির উদ্দেশ্যে বরযাত্রী নিয়ে একটি গাড়ি যাচ্ছিল। গাড়িটি গাবতলী বাজারে পৌঁছালে ধীতপুর বড়বাড়ি এলাকার কাজলের পক্ষের কয়েকজন যুবক সেটি থামিয়ে মিষ্টি কেনার জন্য টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।
বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার জনগণের দুর্ভোগ কমাতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।
রাজধানীর শেওড়াপাড়া থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পরও সন্ধান মেলেনি সাত বছরের এক শিশুর। সিসিটিভি ফুটেজে এক তরুণীর সঙ্গে শিশুটিকে রিকশায় উঠতে দেখা গেছে। ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ আগারগাঁও পর্যন্ত রিকশাটির গতিপথ শনাক্ত করতে পারলেও এরপর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। আটক সালাউদ্দিন গাজী সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের মাফেজ গাজীর ছেলে। তিনি সম্পর্কে রাজ্জাক মোল্লার খালাতো ভাই।
যুক্তরাজ্যের সাউদাম্পটনের বিটার্ন পার্ক স্কুলের সাবেক শারীরিক শিক্ষা শিক্ষিকা ব্রনওয়েন জেমসের (৩০) বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শুরু হয়েছে দেশটির আদালতে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানান, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় ঘটনাটি ঘটে।
তবে ম্যাচটি আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মেসির সম্মতি। তিনি খেলতে রাজি হলেই কেবল এএফএর পরিকল্পনা বাস্তবায়িত হবে। অবসর ঘোষণার পর মেসি এমন একটি ম্যাচে মাঠে নামতে রাজি হবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
মহানগর বিএনপির ওই কর্মসূচিতে সংগঠনটির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনও পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানান এবং তাকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।