Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / রাতে ফেসবুকে আবেগঘন পোস্ট, সকালে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ - Chief TV

রাতে ফেসবুকে আবেগঘন পোস্ট, সকালে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  26 views
রাতে ফেসবুকে আবেগঘন পোস্ট, সকালে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ - Chief TV

নীলফামারীর জলঢাকায় অলিউল্লাহ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেড়কাটি পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রেমের সম্পর্কের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

নিহত অলিউল্লাহ ওই গ্রামের মৃত ময়নুল হকের ছেলে। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত্যুর আগে নিজের ফেসবুক প্রোফাইলে ভালোবাসার মানুষকে হারানোর বেদনা, হতাশা ও মানসিক কষ্ট নিয়ে একটি দীর্ঘ আবেগঘন পোস্ট দিয়েছিলেন অলিউল্লাহ। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পোস্টটি ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

ওই পোস্টে অলিউল্লাহ প্রিয় মানুষকে হারানোর পর নিজের শূন্যতা ও কষ্টের কথা তুলে ধরেন। সম্পর্ক ভেঙে যাওয়ার বেদনা এবং প্রিয় মানুষকে আর ফিরে পাওয়ার প্রত্যাশা না থাকার কথাও লেখেন তিনি। পোস্টের শেষাংশে ভালোবাসার মানুষকে উদ্দেশ করে আবেগপূর্ণ বিদায় জানান।

এ বিষয়ে জলঢাকা পুলিশ তদন্ত কেন্দ্রের মীরগঞ্জ শাখার ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ রাজু সরকার বলেন, প্রেমের সম্পর্কের জেরে ওই যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Share: