লেখক: হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ
হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ
Posts by হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ:
ছোটবেলায় শান্ত ও চুপচাপ স্বভাবের ছিলেন সায়মা হাসিবা অপূর্ব। পড়াশোনার পাশাপাশি নাচের প্রতি ছিল তাঁর বিশেষ ভালোবাসা। মাত্র তিন থেকে চার বছর বয়সে মায়ের অনুপ্রেরণায় ২০০৮ সালে ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই নৃত্যের সঙ্গে তাঁর পথচলা শুরু। সময়ের সঙ্গে নাচ কেবল শখের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং হয়ে উঠেছে প্রতিভা প্রকাশ ও স্বপ্নপূরণের অন্যতম মাধ্যম।
মডেলিং, অভিনয় ও সৃজনশীল শিল্পচর্চাকে সঙ্গী করে স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন ঢাকাভিত্তিক মিডিয়া ব্যক্তিত্ব ফ্লাভিয়া ইসলাম। আট বছরের অভিজ্ঞতা, নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পেরিয়ে তাঁর লক্ষ্য এখন আন্তর্জাতিক মডেলিং অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।
নিজের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসকে পুঁজি করে বহুমুখী পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান রংপুরের মেয়ে হাবিবা ইয়াসমিন ইভা।
দেশীয় ঐতিহ্য, নান্দনিক রুচি ও আধুনিকতার সমন্বয়ে ফ্যাশন জগতে নিজের অবস্থান তৈরি করেছেন গোলাম মর্তুজা আলী অর্ণব। পেশায় আইন অঙ্গন থেকে এলেও ভালোবাসা ও আগ্রহের জায়গা থেকে বেছে নিয়েছেন ফ্যাশন ডিজাইনিং ও কোরিওগ্রাফিকে।
মডেলিং ও অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত তাশদিক নমিরা আহমেদ। এবার নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে নতুন উদ্যোগ নিয়েছেন তিনি।
নতুন গল্প, নতুন চরিত্র আর নতুন মুখ নিয়ে নির্মাণের পথে এগিয়ে যাচ্ছে নির্মাতা আলী জুলফিকার জাহেদীর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জানালার ওপারে কেউ নেই’।
প্রাচীন বাংলার বহুল পরিচিত রূপকথার ‘প্রাণভোমরা’ এবার উঠে আসছে আধুনিক সময়ের গল্পে। ভালোবাসা, আবেগ, সম্পর্ক ও মনস্তাত্ত্বিক রহস্যকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘প্রাণভোমরা’।
মানিকগঞ্জে বেড়ে ওঠা সোনিয়ার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়াশোনাও সেখানেই। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। দীর্ঘদিনের নৃত্যচর্চা ধীরে ধীরে তাকে মঞ্চ ও ক্যামেরার সামনে কাজ করার আত্মবিশ্বাস এনে দেয়।
অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার সৈয়দ রুমা, স্টাইলিস্ট ও ফ্যাশন কোরিওগ্রাফার রাকিব বাবু, ফাতিহা মিয়ামী, মাশিয়াত রহমান, তাসনুভা খানসহ আরও অনেকে। তারা অংশগ্রহণকারীদের র্যাম্প ওয়াক, আত্মবিশ্বাস, ক্যামেরার সামনে অভিব্যক্তি এবং পোশাক নির্বাচনের দক্ষতার ওপর গুরুত্ব দেন।
শোবিজে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন নিয়ে ২০২২ সালের শুরুর দিকে ক্যারিয়ার শুরু করেছিলেন সাবরিনা সাবরিন। একটি ফটোশুট দিয়েই তার যাত্রা শুরু, এরপর ধীরে ধীরে র্যাম্প, প্রমোশনাল ফটোশুট ও মিউজিক ভিডিওতে কাজ করে নিজেকে পরিচিত মুখ হিসেবে গড়ে তুলেছেন তিনি। এখন মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিয়মিত হচ্ছেন এই তরুণ শিল্পী।
চলচ্চিত্র নির্মাণের পর পোস্ট-প্রডাকশন থেকে শুরু করে দর্শকের কাছে সিনেমা পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পর্কে নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের বাস্তবভিত্তিক ধারণা দিতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও লেখালিখির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা ‘বিয়ন্ড দ্য স্ক্রিন: ফিল্ম ডিস্ট্রিবিউশনের কৌশল’।
বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেলেন দেশের কৃতি অভিযাত্রী নাজমুন নাহার। গত ৭ আগস্ট ভুটান ভ্রমণের মাধ্যমে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে ১৮৫তম দেশ ঘুরে দেখার ঐতিহাসিক গৌরব। এই অনন্য অর্জনের মধ্য দিয়ে তিনি শুধু দেশের প্রথম নারীই নন, বরং বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে লাল-সবুজ পতাকা হাতে এত বিশাল সংখ্যক দেশ ভ্রমণের বিরল কৃতিত্ব গড়লেন।